রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ব্র্যাকের উদ্যোগে মহিপুরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

ব্র্যাকের উদ্যোগে মহিপুরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মহিপুরে ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহিপুর বাজার, হাসপাতাল ও আশপাশের আবাসিক এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে ক্যাম্পেইন সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক জয়নাল আবেদীন ও রেডক্রিসেন্ট টিম লিডার মিজানুর রহমান। এছাড়াও রেডক্রিসেন্ট, সিপিসি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের বহু স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচির এলাকা ব্যবস্থাপক বশিরুজ্জামান। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সফলভাবে পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা দেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজ। ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রভাষক জয়নাল আবেদীন ও মিজানুর রহমান।

বক্তব্য পর্ব শেষে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, জমে থাকা পানি অপসারণ এবং স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার জন্য সরেজমিনে বার্তা প্রদান করেন।

সার্বিকভাবে এই অভিযান এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!