রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ট্রলি গাড়ির সঙ্গে ধাক্কায় যুবকের মৃ’ত্যু

কলাপাড়ায় ট্রলি গাড়ির সঙ্গে ধাক্কায় যুবকের মৃ’ত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে ট্রলি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বালিয়াতলী ব্রিজের পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল মোল্লা চিংগুড়িয়া ১নং ওয়ার্ড, লালুয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত আপাং মোল্লার ছেলে এবং বিকাশ কোম্পানিতে চাকুরীরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রবিউল দ্রুতগতিতে চালাতে গিয়ে সড়কের পাশে বন্ধ অবস্থায় রাখা একটি ট্রলি গাড়ির পেছনে ধাক্কা দেন। এতে তার মাথা ও শরীরের বাম পাশে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!