পটুয়াখালীতে সাংবাদিক হামলার ঘটনায় দুই জন গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
পটুয়াখালীতে সাংবাদিক হামলার ঘটনায় দুই জন গ্রেফতার

পটুয়াখালীতে সাংবাদিক হামলার ঘটনায় দুই জন গ্রেফতার

পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপায় ডেইলি সান পত্রিকার
পটুয়াখালী প্রতিনিধি আব্দুল কাইয়ুম (২২)’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গলাচিপা উপজেলার আমখোলার নিজ বাড়ী থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মাহবুব
(৩৩) ও নজরুল (৪৬)।

এদিকে আহত ওই সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পটুয়াখালীতে প্রেরন করা হয়েছে। তবে ছিনতাই হওয়া ক্যামেরা
ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, শনিবার গভীর রাতে ওই মামলার তদন্তকারী অফিসার মিজানুর রহমান আসামীদের বাড়ী থেকে তাদের গ্রেফতার করে। রোববার দুপুরে ধৃত আসামী মাহবুব ও নজরুলকে আদালতের মাধ্যমে।জেলে পাঠানো হয়।

প্রসঙ্গত,০২ এপ্রিল দুপুরে একটি মাছের ঘেরে বাঁধ কাটার ঘটনায় ছবি তুলতে গিয়ে ডেইলি সান পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি আব্দুল কাইয়ুম (২২) সন্ত্রাসী হামলার শিকার হয়। ঘটনার পরপর আসামীরা ভিকটিমের পরিবারকে হুমকী দিয়ে আসছিল। যা এখনও অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!