কলাপাড়ায় হ্যালো ছাত্রলীগ বলছি হটলাইনে ফোন দিলে মিলছে খাদ্য | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় হ্যালো ছাত্রলীগ বলছি হটলাইনে ফোন দিলে মিলছে খাদ্য

কলাপাড়ায় হ্যালো ছাত্রলীগ বলছি হটলাইনে ফোন দিলে মিলছে খাদ্য

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কলাপাড়ায় কর্মহীণ হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সরকারি এমবি কলেজ ছাত্রলীগ।

হটলাইন নাম্বারঃ01760778631, 01792222710

শনিবার সকালে চালু করা হয় হ্যালো ছাত্রলীগ বলছি.. হটলাইন কলাপাড়া পৌরসভার ৬,৭,৮,৯নং ওয়ার্ড ও ২নং টিয়াখালী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডে এই সেবা প্রদান করা হচ্ছে, হটলাইন এ কল করলে মিলছে চাল, ডাল, আলু, তৈল,সাবান, ঔষধ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার এই সেবা প্রদান করছে কলাপাড়া সরকারি কলেজ ছাত্রলীগ।

সরকারি কলেজ ছাত্রলীগ এর সভাপতি’ হিরন মিয়া বলেন আমাদের এই সেবা চালু থাকবে এবং প্রতিদিন ৫০ ৭০ পরিবার কে আমরা সেবা প্রদান করছি, সাধারন সম্পাদক অমি গাজী বলেন, ‘বাংলার ইতিহাস ঐতিহ্য বিজয় গাঁথার প্রতিটি পরতে পরতে মিশে আছে ছাত্রলীগের গৌরবময় অবদান। বাঙালী জাতির ভাগ্যাকাশে যখনই দুর্যোগের কালো মেঘ ভীড় জমিয়েছে তখনই আর্তমানবতার সেবায় নিরলস ভাবে এগিয়ে এসেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারই ধারাবাহিকতায় ১১৪ পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমরা চেষ্টা করবো কর্মহীণ হয়ে পড়া অসহায় মানুষের পাশে থাকতে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!