কলাপাড়ায় সরকারি খাস খাল বাঁধ দিয়ে মাছের ঘের করার অভিযোগ | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় সরকারি খাস খাল বাঁধ দিয়ে মাছের ঘের করার অভিযোগ

কলাপাড়ায় সরকারি খাস খাল বাঁধ দিয়ে মাছের ঘের করার অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় সরকারি খাস খাল বাঁধ দিয়ে মাছের ঘের করার অভিযোগ পাওয়া গেছে।
ওই খালটি বাঁধ দেওয়ার কারণে কৃষি কাজের জন্য কোন পানি আসেনা। এতে হতাশ হয়ে পড়ছে কৃষকেরা।
উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয়রা বাঁধ সরিয়ে নেওয়ার জন্য গেলে স্থানীয় মোঃ মামুন গাজী (৩৫) কে জখম করেছে ঘের দখলবাজরা।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে ১৫ এপ্রিল বেলা ১০ টায় এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় একই এলাকার মো: নজরুল দালাল, মোসা: হালিমা বেগম, মো. লোকমান সিকদার, মোসা: সুমা বেগম, মো: বাদল পঞ্চায়েত, মো: নাসিম হাওলাদার কে আসামী করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে , আসামিরা মামুনের বাড়ির পাশাপাশি বাড়ি।
 ইতিপূর্বে সরকারি জমি খাস খাল বাঁধ দিয়ে মাছের ঘেরে করে আসছে আসামীরা। এবং ওই  ঘেরের মাছ ধরে নিয়েছে।
 এলাকার গরু ছাগল সহ কৃষি কাজে ব্যবহারের জন্য কোন পানি না থাকায় এলাকার লোকজন কষ্ট করে হয়। কোন উপায় না পেয়ে এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারের অবহিত করেন।
অভিযোগ ভিত্তিতে তদন্ত করলে সত্যতা পেলে স্থানীয় লোকজনদের বাঁধটি কাটার নির্দেশ দেন।
স্থানীয়রা বাঁধটি কাটতে গেলে বাধা প্রদান করে আসামিরা। এর একপর্যায়ে মামুন গাজী কে খোন্দা দিয়ে আঘাত করে। এতে সে তার ডান পায়ে আঘাতে জখম হয়।
 স্থানীয়রা তার উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে এনে চিকিৎসা দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!