রাঙ্গাবালীতে ত্রাণের চাল উদ্ধার, ইউপি সদস্যসহ দুইজনের বিরুদ্ধে মামলা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
রাঙ্গাবালীতে ত্রাণের চাল উদ্ধার, ইউপি সদস্যসহ দুইজনের বিরুদ্ধে মামলা

রাঙ্গাবালীতে ত্রাণের চাল উদ্ধার, ইউপি সদস্যসহ দুইজনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৮ বস্তা সরকারী
চাল উদ্ধার হওয়ার পর অভিযুক্ত ইউপি সদস্যসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে রাঙ্গাবালী থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। এতে রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মাসুদ তালুকদার ও জুগির হাওলা গ্রামের আলী আকবর ডাক্তারের ছেলে আইয়ুব আলীকে আসামী করা হয়। চাল জব্দ করার সময়ে আইয়ুব আলীকে গ্রেফতার করা হলেও ইউপি সদস্য মাসুদ তালুকদারকে গ্রেফতার করা যায়নি।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের আপদকালীন সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্ধাকৃত (জিআর) চাল অবৈধভাবে ঘরে রাখার একটি গোপন সংবাদ আসে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে আইয়ুব আলীর ঘরের একটি কাঠের বক্স থেকে ৮ বস্তা চাল পাওয়া যায়।
যার ওজন ২৪০ কেজি। এসময় আইয়ুব আলীকে আটক ও সরকারী চাল উদ্ধার করা হয়। পরে
আইয়ুবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে, সে ইউপি সদস্য মাসুদ তালুকদারের কাছ থেকে চাল ক্রয় করেছে বলে জানান।

রাঙ্গাবালী থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, মামলার একজন আসামীকে চালের সাথেই আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ প্রেরণ করা হয়েছে। অপর আসামী ইউপি সদস্যকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!