আমতলীতে মারধর করে গরু ও টাকা ছিনতাই | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে মারধর করে গরু ও টাকা ছিনতাই

আমতলীতে মারধর করে গরু ও টাকা ছিনতাই

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের গরু ব্যবসায়ী মোজাম্মেল হাওলাদারকে মারধর করে দুইটি গরু ও নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীকে শুক্রবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার সোনাখালী গ্রামে।
জানাগেছে, উপজেলার সোনাখালী গ্রামের গরু ব্যবসায়ী মোজাম্মেল হাওলাদার বৃহস্পতিবার বিকেলে গরু ক্রয় করতে পটুয়াখালী সদর উপজেলার বাদুরা বাজারে যায়। ওই বাজার থেকে দুইটি গরু কিনে রাতে সে বাড়ীতে ফিরছিল। পথিমধ্যে সোনাখালী গ্রামের বিলের মাঝে মালেক হাওলাদার, আবদুর রব হাওলাদার, আবদুল হাই ও আনোয়ার হাওলাদারসহ ৫-৬ জনে তাকে ঘিরে ফেলে। পরে তাকে ধরে বেধরক মারধর করে দুইটি গরু ও সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত মোজাম্মেল হাওলাদার বলেন, ছিনতাইকারী মালেক হাওলাদার, আবদুর রব হাওলাদার, আবদুল হাই ও আনোয়ার হাওলাদারসহ ৫-৬ জনে আমাকে মারধর করে দুইটি গরু ও নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
আবদুর রর হাওলাদারের সাথে মুঠোফোনে (০১৭২১০৬৪৯৮৪) এ বিষয়ে জানতে চাইলে তিনি ফোনে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়েছি। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!