কলাপাড়ায় র‌্যাবের অভিযানে ৬৫ হাজার ইয়াবা দুই লাখ ত্রিশ হাজার টাকাসহ গ্রেফতার-৮ – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
কলাপাড়ায় র‌্যাবের অভিযানে ৬৫ হাজার ইয়াবা দুই লাখ ত্রিশ হাজার টাকাসহ গ্রেফতার-৮

কলাপাড়ায় র‌্যাবের অভিযানে ৬৫ হাজার ইয়াবা দুই লাখ ত্রিশ হাজার টাকাসহ গ্রেফতার-৮

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া লঞ্চঘাট থেকে একটি ট্রলারে থাকা ৬৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইস উদ্দিনের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। শনিবার দুপুরে অভিযানটি চালানো হয়। এসময় ইয়াবা ছাড়াও নগদ দুই লাখ ত্রিশ হাজার টাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ইয়াবা চালানের হোতা বাবুল মৃধা, তার স্ত্রী হাসিনা বেগম, সহযোগী ইউসুফ আলী, মোঃ সালাম, মোঃ নূর আলম, মোঃ ইউসুপ, শাহজাদা ও জামালকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মূল হোতা বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা বেগমের বাড়ি কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে। বাকিদের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। এদের সকলকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একটি মামলা হয়েছে। র‌্যাব বাদী হয়ে মামলাটি করেছে। র‌্যাব জানায়, বাবুল ও হাসিনা দম্পতি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁরা কক্সবাজার থেকে ট্রলারযোগে মাছ ধরার আড়ালে মাদকের চালান আনার কাজ করে আসছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!