রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ার করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

কলাপাড়ার করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

আপন নিউজ ডেস্কঃ

করোনা আক্রান্ত থাকা কলাপাড়ার একমাত্র রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুক্রবার এ খবর পাওয়া গেছে। কলাপাড়ার পাটুয়া গ্রামের এ নারী করোনায় আক্রান্ত অবস্থায় ২৬ এপ্রিল, রবিবার ঢাকা থেকে স্বামী জুয়েল মৃধার সঙ্গে বাড়ি ফিরছিলেন। বরিশালে আসার পরে বেশি অসুস্থ হয়ে পড়লে সেখানে শেবাচিমের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত হওয়া নারীর দুই শিশু সন্তানসহ বাড়ির অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। দুই শিশু সন্তানের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
করোনা জয়ী নারীর স্বামী জুয়েল মৃধা জানান, তারা পরিবারের সবাই এখন সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। বৃহস্পতিবার স্বস্ত্রীক বাড়ি ফিরেছেন। বর্তমানে কলাপাড়ায় করোনা আক্রান্ত কোন রোগী শনাক্ত নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, শুক্রবার পর্যন্ত ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৫ জনের রিপোর্ট এসেছে। কারও পজিটিভ আসেনি। বাকিদের রিপোর্ট পাওয়া যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!