বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
গলাচিপায় এমপি’র অর্থায়নে পাঁচ হাজার মাস্ক বিতরন

গলাচিপায় এমপি’র অর্থায়নে পাঁচ হাজার মাস্ক বিতরন

সঞ্জিব দাস, গলাচিপাঃ

করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা জন্য পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদার আর্থিক সহায়তা এবং উপজেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় গলাচিপা উপজেলার বিভিন্ন হাটবাজার, ফেরীঘাট, পরিবহন স্ট্যান্ড পয়েন্টে ৫ হাজার মাস্ক জনসাধারণের মাঝে সোমবার সকালে হরিদেবপুর বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্ প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নিবার্হী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি সন্তোষ কুমার দে, গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বিতরনকালে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বিশ্বের এই করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি উপস্থিত জনসাধারণকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা মেনে নিরাপদে থাকার আহ্বান জানান। পরে গলাচিপা পৌরসভার বিভিন্ন পয়েন্টে, উপজেলা আ’লীগের নেতা কর্মীদের উপস্থিতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আ’লীগের সহ সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার মো. শাহআলম সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!