কলাপাড়া পৌর বিএনপির সভাপতির মৃত্যুতে মহাসচিব আলমগীরের শোকবার্তা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়া পৌর বিএনপির সভাপতির মৃত্যুতে মহাসচিব আলমগীরের শোকবার্তা

কলাপাড়া পৌর বিএনপির সভাপতির মৃত্যুতে মহাসচিব আলমগীরের শোকবার্তা

আপন নিউজ রিপোর্টঃ
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুুর বাহাদুল তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের গভীরভাবে আস্থাশীল নুর বাহাদুল তালুকদার পটুয়াখালী জেলা ও কলাপাড়া পৌর বিএনপি কে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিপ্রাণ হয়ে কাজ করে গেছেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আমি তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলমীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম নুর বাহাদুর তালুকদার কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, ও সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন অপর এক শোক বার্তায় পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুল তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও  প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!