কলাপাড়া পৌর বিএনপির সভাপতির মৃত্যুতে উপজেলা ছাত্রদলের শোক | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়া পৌর বিএনপির সভাপতির মৃত্যুতে উপজেলা ছাত্রদলের শোক

কলাপাড়া পৌর বিএনপির সভাপতির মৃত্যুতে উপজেলা ছাত্রদলের শোক

আপন নিউজ রিপোর্টঃ

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুুর বাহাদুর তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন সোহেল সিকদার ও সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম জাহিদ।

বুধবার(১ জুলাই) উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম সাকিব এর স্বাক্ষরকৃত কলাপাড়া সাংবাদিক ফোরামে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১৯৬৯ এর গনঅভ্যূথানসহ ১৯৭১ এ কলাপাড়া উপজেলার প্রতিবাদী নেতা ও জাতীয়তাবাদী দল (বিএনপির) কলাপাড়া পৌর শহরের সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার।
মঙ্গলবার (৩০ জুন) রাত একটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (১ জুলাই) আসরের নামাজ বাদ এতিমখানা জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা শেষে এতিমখানা কবরস্থানে দাফন করা হয়। ওই জানাজা নামাজে হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!