শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

গলাচিপায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মাহাবুব সিকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মাহাবুব সিকদার হচ্ছেন উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের শানু সিকদারের ছেলে। শানু সিকদার জানান, গত ২৯ জুন ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আসে মাহাবুব সিকদার। সকালে তিনি মৃত্যু বরণ করেন। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুল ইসলাম বলেন, মাহাবুব সিকদারের নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতার সাথে করোনা প্রটোকলে তার দাফন করা হয়েছে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মাহাবুব সিকদার তার নিজ বাড়িতে মারা যায়। নিয়ম মেনে সতর্কতার সাথে তার দাফন সম্পন্ন করা হয়েছে। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম বলেন, করোনা উপসর্গ নিয়ে মাহাবুব সিকদার মারা যাওয়ায় করোনা প্রটোকলেই তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!