গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

কেসমী সরকার, গলাচিপাঃ
গলাচিপায় হাবিল হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামে মঙ্গলবার সকালে।
জানা গেছে, গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আকবর হাওলাদারের ছেলে হাবিল হাওলাদার মঙ্গলবার সকালে বাঁশ কাটতে যায়। এ সময় ১১হাজার ভোল্টের তারের উপর বাঁশটি পড়ে গেলে তাৎক্ষনিক ভাবে বাঁশটি বিদ্যুৎ তাড়িত হয়।  বাঁশটি হাবিল হাওলাদার ধরলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্লে মারা যায়। পাশে থাকা আ: রহিম হাওলাদার তাকে বাঁচাতে গেলে সেও ছিটকে পড়ে যায় এবং আহত হয়। স্থানীয় ইউপি সদস্য আঃ আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো: মাঈনুদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে পল্লী বিদ্যুৎকে অবহিত না করে এগার হাজার ভোল্টের পাশে থাকা বাঁশ অথবা কাছ গাছ কাটতে যাওয়া ঠিক হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!