কলাপাড়ায় আদালত চুরির ঘটনায় মামুন মোল্লা গ্রেফতার ; ৪ দিন রিমান্ড | আপন নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
“যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়ায় ই’য়া’বা’সহ ৩ মা’দ’ক কারবারি আ’ট’ক ঢাকায় “কলাপাড়াবাসীর মিলনমেলা” এ এমপি এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ
কলাপাড়ায় আদালত চুরির ঘটনায় মামুন মোল্লা গ্রেফতার ; ৪ দিন রিমান্ড

কলাপাড়ায় আদালত চুরির ঘটনায় মামুন মোল্লা গ্রেফতার ; ৪ দিন রিমান্ড

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া উপজেলা সহকারী জজ ও জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট আদালত চুরির মামলায় জড়িত থাকার সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে মোঃ মামুন মোল্লা (৩০) কে গ্রেফতার করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, গত ১২ জুলাই রবিবার দিবাগত রাতে একদল সংঘবন্ধ চোর কলাপাড়া উপজেলার পৌরভবন এলাকায় আদালতের ভাড়া করা তিনতলা ভবনের দরজার তালা ভেঙ্গে জি, আরও রুমে রক্ষিত ট্রাংকের তালা ভেঙ্গে ৫০ হাজার ও আইনজীবী সমিতির কক্ষে রক্ষিত ওকলাতনামা বিক্রির ৩০ হাজার টাকা চুরি ও প্রত্যক রুমে নথীপত্র তচনছ করে।
এ ঘটনায় ১৩ জুলাই ষ্টেনো টাইপিষ্ট আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কলাপাড়া থানার ওসি ( তদন্ত) মোঃ আসাদুর রহমান সোমবার রাতে কলাপাড়ার নাচনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তছমিল মোল্লার পুত্র মোঃ মামুন মোল্লা কে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করেন। মঙ্গলবার (১৪ জুলাই) মামুন মোল্লাকে কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সোর্পদ করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানী শেষে ৪ দিনের পুলিশ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!