বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন আমতলীতে প্রকাশ্যে নি’ষি’দ্ধ ছাত্রলীগের বি’ক্ষো’ভ মি’ছি’ল কন্টেন্ট ক্রিয়েটর কাফি, তার পিতা ও বড় ভাইয়ের নামে জমি দ-খ’ল ও চাঁ’দা’বা’জি’র মা’ম’লা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন

ডায়াবেটিক রোগীদের ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসতে হবে

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেছেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ডায়াবেটিক বেশি হচ্ছে। এখানে এখন জীবনমানের প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। যার মধ্যে মানুষের হাঁটার অভ্যাস কমছে, খাদ্যাভাসে পরিবর্তন এসেছে। যেখান থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, ডায়াবেটিক এমন একটি রোগ যা ধারাবাহিকভাবে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এক্ষেত্রে এখন আমাদের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করতে হবে। যেখানে রোগীর জন্য নিজের বর্তমান অবস্থা নির্ণয় হবে সহজতর।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে পালস হেলথ কেয়ার সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন’র সহযোগিতায় পালস হেলথ কেয়ার সার্ভিসের সঙ্গী হয়েছে সুপারশপ ‘স্বপ্ন’। বুধবার (১৩ নভেম্বর) ‘স্বপ্ন’র গুলশান-১ আউটলেটে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

নতুন এই সেবা সম্পর্কে অধ্যাপক আজাদ বলেন, সাধারণ মানুষের জন্য চালুকৃত এই অনলাইনে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহায়তা করতে পেরে আমাদের সংগঠন ‘বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন’ খুবই গর্বিত। দেশের স্বাস্থসেবা খাতকে পুরোপুরি ডিজিটাল করে তোলার ক্ষেত্রে এটি শুভসূচনা বলে আমি বিশ্বাস করি। ডায়াবেটিস সেবায় অনলাইন প্লাটফর্ম আরও অনেক বেশি কার্যকর হবে এবং রোগীদের ধারাবাহিক পরীক্ষা নিশ্চিত করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!