রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ফিশিং বোট ডুবে দুইজন জেলে নিহত ও ৬ জন জীবিত উদ্ধার

কলাপাড়ায় ফিশিং বোট ডুবে দুইজন জেলে নিহত ও ৬ জন জীবিত উদ্ধার

আপন নিউজ রিপোর্টঃ

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকা সত্বেও কলাপাড়ায় ফিশিং বোট ডুবির ঘটনা ঘটেছে।
এতে দুইজন জেলে নিহত ও ৬জন জেলে কে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় এ ফিশিং বোট ডুবির ঘটনা ঘটে।
নিহত হলেন, বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের পিতা মৃত হাকিম মোল্লার ছেলে মোঃ আলম মোল্লা (৫৫) ও মৃঃ শামসুল হক সিকদারের ছেলে মোঃ ইসা সিকদার (৩৫)।

জানাগেছে, দ্বয়ের মৃতদেহ কুয়াকাটা সমুদ্র সৈকত হতে প্রায় ৮০ কিলোমিটার বঙ্গোপসাগরের গভীরে ফিশিং বোটের ভিতর হতে উদ্ধার করে আশেপাশে অবস্থান করা অন্যান্য ফিশিং বোটের লোকজন। জানা যায়, দুর্ঘটনার ১৬ ঘন্টা পরে ফিশিং বোটে আটকা পরা মৃত দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে নিজ নিজ বাড়িতে আছে বলে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

জীবিত উদ্ধার হওয়া ছয়জন জেলে হলেন, মোঃ নজরুল মোল্লা (৪২), পিতাঃ মোঃ ইউসুফ মোল্লা, জহিরুল মোল্লা (২৭), পিতাঃ মোঃ ইউসুফ মোল্লা, মোঃ সেলিম খান (৪৫), পিতাঃ মৃঃ আব্দুর রশিদ খান, মোঃ বাদল হাওলাদার (৫০), পিতাঃ মৃত হাসেম হাওলাদার, মোঃ রুবেল চৌকিদার, (৪৮) পিতাঃ মৃত জাহাঙ্গীর চৌকিদার সর্ব সাং- চর বালিয়াতলী ওয়াড-নং ৯ বালিয়াতলী ইউনিয়ন ও মোঃ পনু খান (২৪) পিতাঃ মনির খান চাকামইয়া ইউনিযনের নিশানবাড়ীয়া গ্রামের।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!