শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
বেনাপোলে পুলিশের অভিযানে মাদক সহ আটক-১

বেনাপোলে পুলিশের অভিযানে মাদক সহ আটক-১

মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ

যশোরের বেনাপোল সাদিপুর গ্রাম থেকে শনিবার ( ২৬সেপ্টেম্বর ) দিবাগত গভীর রাতে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জুয়েল মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, খুলনা জেলার তেরখাদা থানার অদুত মিয়ার ছেলে জুয়েল মিয়া।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এস আই) মাসনুন, (এস আই) মাসুম বিল্লাহ ও (এ এস আই) মুরাদ সঙ্গীয় ফোর্সসহ সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!