গলাচিপায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
গলাচিপায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গলাচিপায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তন হল রুমে এ সভা শুরু হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিয়াসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, মহামারি করোনা ভাইরাসের মধ্যে আমাদের সচেতন থেকে সকল কাজকর্ম স্বাভাবিক রাখতে হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু হয়েছে। একে ব্যাপকভাবে প্রসারিত করে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস থেকে শিক্ষা নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। এছাড়া উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। গ্রাম আদালত এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি জানান। এ সময়ে ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!