সিআইডি’র পটুয়াখালী জেলা প্রধানকে ৭দিনের মধ্যে কারন দর্শাতে বলেছেন আদালত | আপন নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
সিআইডি’র পটুয়াখালী জেলা প্রধানকে ৭দিনের মধ্যে কারন দর্শাতে বলেছেন আদালত

সিআইডি’র পটুয়াখালী জেলা প্রধানকে ৭দিনের মধ্যে কারন দর্শাতে বলেছেন আদালত

বিশেষ প্রতিবেদকঃ

সিআইডি’র পটুয়াখালী জেলা প্রধান এর বিরুদ্ধে কেন আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবেনা, সে মর্মে আগামী ৭দিনের মধ্যে তাকে লিখিত ভাবে কারন দর্শাতে বলেছেন আদালত। বুধবার (১৪অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত একটি হত্যা মামলায় বাদী পক্ষের নিযুক্তীয় কৌশলীর শুনানী শেষে এ আদেশ জারী করেন।

আদালত সূত্র জানায়, কুয়াকাটার কচ্ছপখালী গ্রামের আবুল কালাম মোল্লা তার পুত্র রুবেল মোল্লাকে হত্যার অভিযোগে লতাচাপলি ইউনিয়নের ফাঁসি পাড়া গ্রামের শের আলম সহ ৫জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১২ ডিসেম্বর ২০১৯ একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি সিআইডি পটুয়াখালী’র অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে তদন্ত করে ৪০দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু মামলাটি সিআইডি’র পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তা তদন্ত করে আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। এতে বাদী পক্ষ নারাজী দরখাস্ত দায়ের করে এবং রিপার্ট দাখিলকারী তদন্ত কর্মকর্তার পদমর্যাদার বিষয়টি আদালতের নজরে আনার পর আদালত নারাজী দরখাস্ত শুনানীর জন্য রেখে এ আদেশ জারী করেন।

আদালতের বে সহকারী মো: ফেরদৌস মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!