মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে একটি মুল্যবান রেইন্টি গাছ নিয়ে ধ্রমজাল সৃষ্টি

আমতলীতে একটি মুল্যবান রেইন্টি গাছ নিয়ে ধ্রমজাল সৃষ্টি

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা ভুমি অফিস এবং এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সীমানা সংলগ্ন একটি মুল্যবান রেইন্টি গাছ নিয়ে ধ্রমজালের সৃষ্টি হচ্ছে। গাছটি উপজেলা ভুমি অফিস কর্তৃপক্ষ এবং সীমানা সংলগ্ন বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নয় বলে দাবী করছেন। দু’পক্ষই দাবী না করায় গাছটি নিয়ে প্রশ্ন দেখা দিয়ে তাহলে গাছটি কার? স্থানীয়রা অভিযোগ করেন ভুমি অফিসের পিয়ন মোঃ শানু মিয়া গাছটি কেটে নিয়ে গেছে।




জানাগেছে, উপজেলা ভুমি অফিস এবং এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সীমানা সংলগ্ন একটি বৃহৎ রেইন্টি গাছ গত ২৭ জুলাই বিরামহীন বর্ষণে হেলে পড়ে। ওই গাছটি ভুমি অফিসের পিয়ন মোঃ শানু মিয়া কেটে গোপনে পৌর শহরের মোঃ খলিলুর রহমান চুন্নু তালুকদারের স্ব-মিলে নিয়ে গেছে এমন অভিযোগ স্থানীয়দের। গাছটি স্ব-মিলে নেয়ার খবর জানাজানি হয়ে গেলে উপজেলা ভুমি অফিস কর্তৃপক্ষ এবং এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নয় বলে দাবী করেন। দুই পক্ষই গাছটি তাদের দাবী না করায় এলাকাবাসীর মধ্যে ধ্রমজালের সৃষ্টি হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে তাহলে গাছটি কার? ওই গাছটি মুল্য অন্তত ৩০ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, প্রকাশ্যে দিবালোকে ভুমি অফিসের পিয়ন শানু মিয়া শ্রমিক দিয়ে গাছটি কেটে নিয়ে গেছেন।

সোমবার চুন্নু মিয়ার স্ব-মিলে গিয়ে দেখাগেছে, ৮টি টুকরো করে গাছটি স্ব-মিলে ফেলে রাখা হয়েছে।
স্ব-মিল শ্রমিক মোঃ ইব্রাহিম মিয়া বলেন, ভুমি অফিসের পিয়ন মোঃ শানু মিয়া গাছটি কেটে স্ব-মিলে পাঠিয়ে দিয়েছে। ওই মুল্যবান গাছটিতে অন্তত ৩০ সিএফটি চেরাই কাঠ হবে।

স্ব-মিল মালিক মোঃ খলিলুর রহমান চুন্নু তালুকদার বলেন, কাঠের গুড়ি ব্যবসায়ী মোঃ জামাল গাছটি সম্পর্কে জানেন। প্রকৃত গাছের মালিক কে আমার জানা নেই।

কাঠের গুড়ি ব্যবসায়ী জামাল বলেন, ওই গাছটি সম্পর্কে আমি কিছুই জানিনা।

উপজেলা ভুমি অফিসের পিয়ন মোঃ শানু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির বলেন, বিদ্যালয় সীমানা সংলগ্ন কেটে নেয়া গাছটি বিদ্যালয়ের জমিতে নয়। ওটি ভুমি অফিস কর্তৃপক্ষের। গাছটি কে কেটে নিয়ে গেছে তারাই জানেন? তিনি আরো বলেন, ওই গাছের পাশ দিয়ে বিদ্যালয়ের জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, ওই গাছটি ভুমি অফিসের জমিতে নয়। কে বা কাহারা গাছটি কেটে নিয়েছে আমার জানা নেই। তিনি আরো বলেন. গাছটি এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কায়সার হোসেন বলেন, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!