কলাপাড়ায় সেই পাগলীর ফের কন্যা সন্তান প্রসব; বাবা হচ্ছে না কেউই | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ায় সেই পাগলীর ফের কন্যা সন্তান প্রসব; বাবা হচ্ছে না কেউই

কলাপাড়ায় সেই পাগলীর ফের কন্যা সন্তান প্রসব; বাবা হচ্ছে না কেউই

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় সেই পাগলী আবারও ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেছে।
কিন্তু আগের মত সেই বাচ্চাটির মত এবারও বাবা হলো না কেউই। শনিবার (৪জানুয়ারী) প্রত্যুষে পৌরশহরের লঞ্চঘাট সংলগ্ন রেডক্রিসেন্ট সোসাইটির পুরনো ভবনের নীচে এ সন্তানটি প্রসব করে। প্রতিবেশী  হাসিনা বেগম  সন্তানটির কান্না শুনে পাগলী সহ তার প্রসবকৃত কন্যা সন্তানটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পাগলী ও তার কন্যা সন্তান সুস্থ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কন্যা সন্তানটির নাম দিয়েছে মোসা. আমেনা বেগম।
এ ব্যাপারে হাসিনা বেগম জানান, ভাই ভাই হোটেল নামে তাদের একটি হোটেল আছে। সেখানে পাগলীকে প্রতিদিন খাওয়া-দাওয়া করাতেন তারা। এ নিয়ে পাগলী তিনটি সন্তান প্রসব করেছে। প্রথমটি কন্যা, দ্বিতীয়টি পুত্র ও তৃতীয়টি কন্যা সন্তান। তবে এর আগেও তার বাড়ীতে থাকা অবস্থায় একটি কন্যা সন্তান রয়েছে।
এদিকে সদ্য প্রসব করা সন্তানটি নিতে কলাপাড়া হাসপাতালে ভিড় করছেন অনেকে । তবে বর্তমানে শিশুটি হাসিনা বেগমের তত্ত্বাবধানে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে দ্বিতীয় পুত্র সন্তানটি কলাপাড়া উপজেলা মহিলা অধিদপ্তরের এক কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। পুত্র সন্তানটির নাম রাখা হয়েছে আয়াত। বর্তমানে ওই শিশুটির বয়স সাড়ে তিন বছর। তার স্বাস্থ্য এবং ওজন স্বাভাবিক রয়েছে। পাঁচ বছর বয়স হলে স্কুলে ভর্তি করাবেন বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন।
উল্লেখ্য, পাগলীর নাম কেউই বলতে পারছেন না। তবে তার বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামে।  সে পৌরশহরে অন্ততঃ ৬/৭ বছর ধরে ঘোরাফেরা করছে । বিভিন্ন মাছের আড়তের মড়া এবং পচাঁ কাকড়া খেয়েই বেশীর ভাগ সময় জীবন ধারন করছে বলে নবজাতক শিশুটির তত্ত্বাবধায়ক হাসিনা বেগমের এক পুত্রবধূ জানিয়েছে। সে দীর্ঘদিন ধরে কলাপাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির পুরনো ভবনের নিচে একা রাত্রি যাপন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!