কলাপাড়ায় অপহরনের ২৭ দিন পর তরুণী উদ্ধার; আসামি গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় অপহরনের ২৭ দিন পর তরুণী উদ্ধার; আসামি গ্রেফতার

কলাপাড়ায় অপহরনের ২৭ দিন পর তরুণী উদ্ধার; আসামি গ্রেফতার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। অপহরনের ২৭ দিন পর বরগুনার পোটলাখালী থেকে দশম শ্রেণির শিক্ষার্থী কলাপাড়ার শামীমা আক্তার পাখীকে (১৭) পুলিশ উদ্ধার করেছে। রোববার রাতে এ তরুণীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত কথিত প্রেমিক সজিব আকনকে (২২) পুলিশ গ্রেফতার করেছে। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামের শামীমা আক্তার পাখী ৩০ মে বাড়ি থেকে কলাপাড়া যাচ্ছিল।




তাকে আসামিরা মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বলে তার বাবা কলাপাড়া থানায় মামলা করেন। পুলিশ কৌশলে প্রায় এক মাস পরে ভিকটিমকে উদ্ধার করে এবং প্রধান আসামি বরগুনার পোটলাখালী খারাকান্দা কলোনী গ্রামের গনি আকনের ছেলে সজিব আকনকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার পদক্ষেপ নেয়া হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!