শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে অপহৃতা উদ্ধার; অপহরণকারীর বাবা-মা জেলহাজতে

আমতলীতে অপহৃতা উদ্ধার; অপহরণকারীর বাবা-মা জেলহাজতে

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীর চালিতাবুনিয়া গ্রাম থেকে অপহৃতা দশম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী নাঈম মুসুল্লীর বাবা দেলোয়ার মুসুল্লী ও তার মা মুনসুরা বেগমকে গ্রেফতার করা হয়।

বুধবার পুলিশ অপহৃতার ২২ ধারায় জবানবন্দি এবং দুই আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরন করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন অপহৃতার জবানবন্দি নেন।




জানাগেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মোঃ নিজাম ঘরামীর মাদ্রাসার দশম শ্রেনীতে পড়–য়া কন্যাকে গত ২৩ জুন চাওড়া চালিতাবুনিয়া গ্রামের দেলোয়ার মুসুল্লীর ছেলে নাঈম মুসুল্লী ও তার দুই সহযোগী অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার বাবা নিজাম ঘরামী বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নাঈম মুসুল্লীকে প্রধান আসামী করে তিন জনের নামে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে ওই মামলায় আমতলী থানার এসআই জ্ঞান কুমার অপহরণকারী নাঈমের বাড়ীতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ী থেকে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারী নাঈমের বাবা আসামী মোঃ দেলোয়ার মুসুল্লী ও মা মুনসুরা বেগমকে গ্রেফতার করে। বুধবার পুলিশ অপহৃতা ও গ্রেফতারকৃত দুই আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন অপহৃতার ২২ ধারায় জবানবন্দি নেন। পরে পুলিশকে তার ডাক্তারী পরীক্ষার আদেশ দেন এবং একই সাথে আসামী দেলোয়ার মুসুল্লী ও মুনসুরা বেগমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী নিজাম ঘরামী বলেন, আমার মাদ্রাসা পড়–য়া কন্যাকে বখাটে নাঈম ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়। আমি অপহরণকারী নাঈম ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করছি।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অপহৃতাকে উদ্ধার করে ২২ ধারার জবানবন্দির জন্য এবং দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আদালতের নির্দেশমতে অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!