কলাপাড়ায় চাল বোঝাই ট্রাক ঢুকিয়ে রাস্তা নষ্ট; প্রতিবাদ করায় হামলা; আহত-৩ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
কলাপাড়ায় চাল বোঝাই ট্রাক ঢুকিয়ে রাস্তা নষ্ট; প্রতিবাদ করায় হামলা; আহত-৩

কলাপাড়ায় চাল বোঝাই ট্রাক ঢুকিয়ে রাস্তা নষ্ট; প্রতিবাদ করায় হামলা; আহত-৩

এস এম আলমগীর হোসেনঃ
 
কলাপাড়ায় চাল বোঝাই ট্রাক ঢুকিয়ে রাস্তা নষ্ট করার প্রতিবাদ করতে গিয়ে টমটম চালকের উপর হামলা ও পাল্টা হামলা হয়েছে।
সোমবার (২০ জুানুয়ারি) বেলা ১০ টায় পৌর শহরের নাচনাপাড়া আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে এ হামলার ঘটনাটি ঘটেছে।
হামলায় টমটম চালক নাসির (৪৫) ও ট্রাকের শ্রমিক রাসেল (২৫), খোকন সর্দার (৫০) গুরুতর আহত হয়। আহতদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা শেষে ভর্তি করা হয়।
এদের মধ্যে টমটম চালক নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে বরিশাল রেফার করেন।
সরেজমিনে গিয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাল বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৮-০৪১২) নাচনাপাড়ার কলবাড়ি স্থানে যাচ্ছিল এমন সময় ট্রাকটি রাস্তা ভেঙ্গে ট্রাকের চাক্কা গেড়ে যায়। এতে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ সময় স্থানীয় টমটম চালক নাসির প্রতিবাদ করে বলে যে এই রাস্তায় কেন চাউল বোঝাই করা ট্রাকটি ঢোকালেন? এমন কথায় ট্রাকে থাকা শ্রমিকেরা নাসির কে মারধর করে।
পরে স্থানীয়রা এক হয়ে ট্রাকে থাকা শ্রমিকদের উপর হামলা চালায়। এতে তিনজন আহত হয়। পরে থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার পর কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলদার ও স্থানীয় নারী কাউন্সিলর মনোয়ারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!