মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে অবৈধ ৭টি স্থাপনা গুড়িয়ে দিলেন প্রশাসন

তালতলীতে অবৈধ ৭টি স্থাপনা গুড়িয়ে দিলেন প্রশাসন

আমতলী প্রতিনিধি।। তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের ব্রিজ সংলগ্ন এক’শ ২৪টি অবৈধ স্থাপনার মধ্যে ৭টি স্থাপনা উপজেলা প্রশাসন গুড়িয়ে দিয়েছেন। বরিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল এ স্থাপনাগুলো গুড়িয়ে দেন।

জানাগেছে, ২০১০ সালে উপজেলার কচুপাত্রা বাজারের ব্রিজ সংলগ্ন স্থানের সরকারী খাস জমি দখল করে অবৈধভাবে এক’শ ২৪ টি স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা। ওই ঘরগুলো উচ্ছেদের জন্য উপজেলা ভুমি অফিস নোটিশ প্রদান করে।

এদিকে গত মাসের ১৪ জুন রাতে ওই স্থাপনার মধ্যে আব্দুল হাই মুন্সি, আলমগীর হাওলাদার, হাসান মিয়া, মধু মুন্সি, শামীম,কামাল ফকির ও আফজালুর রহমান মন্টুর ঘর আগুনে পুড়ে যায়। ভুমি অফিসের নোটিশ অমান্য করে ওই জমিতে তারা পুনরায় ঘর নির্মাণ করেন। খবর পেয়ে বরিবার তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল ওই অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ৭ টি গুড়িয়ে দিয়েছেন।

অবৈধ স্থাপনা নির্মাণকারী হাসান মিয়া বলেন, সরকারী জমিতে ঘর নির্মাণ করায় এসিল্যান্ড এসে ভেঙ্গে দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল বলেন, খাস জমিতে এক’শ ২৪ টি অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা। ওই ঘর উচ্ছেদে নোটিশ দেয়া হয়। কিন্তু নোটিশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ৭ টি ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। অবশিষ্ট ঘরগুলো পর্যায়ক্রমে গুড়িয়ে দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!