মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
টিকা নিয়েও করোনায় আক্রান্ত বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

টিকা নিয়েও করোনায় আক্রান্ত বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

অনলাইন ডেস্ক।। টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন তিনি।

শনিবার (৩১ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার এপিএস মো. শফিক হোসেন।




তার এপিএস শফিক হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিতরন করতে অনেকদিন ধরেই বরগুনায় অবস্থান করছেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

গত ২২ জুলাই আবুল খায়ের গ্রুপের উদ্যোগে ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে অক্সিজেন রিফিল ব্যাংকের উদ্বোধন করেন তিনি। এর কয়েকদিন পর কিছু উপসর্গ দেখা দিলে বরগুনা জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দেন। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

করোনায় জীবন যখন বিপর্যস্ত তখন মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গণমানুষকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া সংসদ সদস্য শম্ভু এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!