কলাপাড়ায় আই লাভ ইউ বলায় ক্ষিপ্ত হয়ে পেটে চাকু | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় আই লাভ ইউ বলায় ক্ষিপ্ত হয়ে পেটে চাকু

কলাপাড়ায় আই লাভ ইউ বলায় ক্ষিপ্ত হয়ে পেটে চাকু

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় জালাল ফকির নামে এক যুবককে আই লাভ ইউ বলায় ক্ষিপ্ত হয়ে আব্দুস সালাম হাওয়ালাদারকে ছুরিকাঘাত করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত জালাল ফকিরকে (৪০) চাকুসহ গ্রেফতার করেছে।

রোববার (১ আগস্ট) রাতে উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে এমন ঘটনা ঘটেছে।




জখম সালামকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে আসে। তার অতিরিক্ত রক্ষক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পাটুয়া গ্রামের মৃত গফুর হাওলাদারের ছেলে সালাম হাওলাদার পেশায় জেলে। রোববার রাতে বাবলাবাজারে বসে সহকর্মী জেলেদেরে সাথে কথা বলছিলো। এ সময় বাজারের কয়েক যুবক জালাল ফকিরকে ঠাট্টাচ্ছলে আই লাভ ইউ বলে।

এতে জালাল ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে মারধর করে। তাদের প্রতি ইট নিক্ষেপ করে। সালাম এ মারধর থামাতে গেলে ক্ষিপ্ত জালাল তাকেও মারধর করে জেলেদের জাল কাটার ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত জালালকে গ্রেফতার করে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!