আমতলীতে এক মাস পাঁচ দিনের শিশু কন্যার মরদেহ উদ্ধার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে এক মাস পাঁচ দিনের শিশু কন্যার মরদেহ উদ্ধার

আমতলীতে এক মাস পাঁচ দিনের শিশু কন্যার মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধি।। এক মাস পাঁচ দিনের শিশু কন্যা সারামনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় শিশুকন্যার বাবা শাহ আলম বাদী হয়ে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটেছে উপজেলার পুর্ব সোনাখালী গ্রামে সোমবার রাতে।

জানাগেছে, উপজেলার পুর্ব সোনাখালী গ্রামের শাহ আলম ও রোজিনা দম্পতির গত ২৮ জুন সারামনি নামের এক শিশু কন্যার সন্তান জন্ম হয়। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ১৯ মাসের শিশু কন্যা শাকিলা ও ৩৫ দিনের শিশু কন্যা সারামনিকে ঘরে রেখে মা রোজিনা বেগম পায়খানায় যান। রোজিনা পায়খানা থেকে এসে শিশু সারামনিকে ঘরে খুঁজে পায়নি। শিশুটিকে না পেয়ে মা রোজিনা বেগম ডাকচিৎকার দেন। তার ডাক চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে শিশুটি খুঁজতে থাকে। ঘন্টাখানেক পরে শিশু কন্যার মরদেহ ঘরের পাশে একটি ঢোবায় স্বজনরা দেখতে পায়। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ ঢোবা থেকে তুলে পুলিশে খবর দেয়। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় শিশুর বাবা শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

শিশুর মা রোজিনা রেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোরা এইরহম সর্বনাশ কে হরলো?। মোর ময়নারে মোর কোলে ফিরাইয়্যা দে।

শিশুর বাবা শাহ আলম বলেন, আমার স্ত্রী শিশু কন্যা শাকিলা ও সারামনিকে ঘরে রেখে পায়খানায় যায়। ওই সময় ঘরে আমার প্যারালাইষ্ট মা ছাড়া কেউ ছিল না। আমি ও আমার বাবা দিন মজুরীর কাছে চরমোন্তাজ ছিলাম। ফাঁকা ঘরে কেউ আমার শিশু কন্যাকে তুলে নিয়ে ঢোবায় ফেলে দিয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশু কন্যার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!