আমতলীতে ঢোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ঢোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমতলীতে ঢোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ শামিম মোল্লার ৪ বছরের শিশু পুত্র মোঃ আব্দুল্লাহ ঢোবার পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে আমতলীর আড়পাঙ্গাশিয়া গ্রামের মঙ্গলবার দুপুরে।




জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের শামীম মোল্লার চার বছরের শিশুপুত্র আব্দুল্লাহ বাড়ীর সামনের রাস্তায় দাদা শানু মোল্লার দোকানে যায়। ওই দোকান থেকে বাড়ীতে ফেরার পথে ঢোবায় পড়ে যায় শিশু আব্দুল্লাহ। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে ওই ঢোবায় ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষনিক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রী রায় শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত শিশু আব্দুল্লার চাচা মোঃ ইমরান মোল্লা বলেন, দাদার দোকান থেকে বাড়ী ফেরার পথে আব্দুল্লাহ ঢোবার পানিতে ডুবে মারা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিমাদ্রী রায় বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!