আমতলী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আমতলী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আমতলী প্রতিনিধিঃ আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকির বাড়ী স্ট্যান্ডে সফুরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা অটোগাড়ীর চাপায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে।

জানাগেছে, উপজেলার ফকিরবাড়ী স্ট্যান্ডের বৃদ্ধা সফুরা বেগম একটি ছাগল চড়াতে আমতলী -কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে যান। ওই পাশ থেকে বাড়ীতে ফেরার পথে একটি অটোগাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্বজনদের দাবীর প্রেক্ষিতে নিহত সফুরা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই অটোচালক বেল্লাল পালিয়ে গেছে। পুলিশ অটোগাড়ী জব্দ করেছে।




নিহত সফুরা বেগমের ছেলে সিদ্দিক ফকির বলেন, মা ছাগল চড়াতে সড়কের বিপরীত পাশে যান। ওই পাশ থেকে ফেরার পথে অটোগাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা নিহত হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত সফুরা বেগমের মরহেদ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!