তালতলীতে ৩টি হরিণের চামড়া উদ্ধার | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে ৩টি হরিণের চামড়া উদ্ধার

তালতলীতে ৩টি হরিণের চামড়া উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ তালতলী জয়ালভাঙ্গা নামক স্থান থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি কোষ্টগার্ড সদস্যরা। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে।




জানাগেছে, পাথরঘাটা থেকে এফবি পাথরঘাটা নামের একটি ছোট ল যাত্রী নিয়ে তালতলী উপজেলার জয়ালভাঙ্গার উদ্দেশে সোমবার সকালে ছেড়ে আসে। দুপুর সাড়ে ১২ টার দিকে ওই ল টি জয়ালভাঙ্গা স্টেশনে পৌঁছে। গোপন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার সাজু পিও এর নেতৃত্বে তালতলীর ছকিনা ও পাথরঘাটা কোষ্ট গার্ডের দুটি টিম জয়ালভাঙ্গায় অবস্থানরত লে অভিযান চালায়। ওই লে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা তিনটি হরিণের চামড়া উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি গোস্টগার্ড সদস্যরা। উদ্ধারকৃত চামড়া ৩টি কোষ্টগার্ড সদস্যরা তালতলী বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

তালতলী বনবিভাগের রেঞ্জ অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, কোষ্ট গার্সের সদস্যরা ৩টি হরিণের চামড়া উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

পাথরঘাটা কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাহীন শাহারিয়ার বলেন, অবৈধভাবে শিকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংশ বিক্রির শেষে চামড়া ৩টি বিক্রির জন্য লঞ্চ যোগে তালতলীতে নিয়ে যাচ্ছিল। এ সময় কোষ্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে চামড়া উদ্ধার করেছে। উদ্ধার হওয়া চামড়া তালতলী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!