মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীর চার হতদরিদ্র পেল দুর্যোগ সহনীয় ঘর

আমতলীর চার হতদরিদ্র পেল দুর্যোগ সহনীয় ঘর

আমতলী প্রতিনিধিঃ চার হতদরিদ্র পেল দুর্যোগ সহনীয় ঘর। রবিবার দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস সহযোগীতায় নির্মিত এ ঘরের উদ্বোধন করেন ইউএনও মোঃ কাওসার হোসেন।




জানাগেছে, দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়ন বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস ও স্থানীয় জনগনের সহযোগীতায় আমতলী সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামে চারজন হতদরিদ্র হাসান মুসুল্লী, সাইদুল চৌকিদার, ফারুক হাওলাদার ও জেসমিন বেগমকে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণের উদ্যোগ নেয়। গত আগষ্ট মাসে চার লক্ষ টাকা ব্যয়ে ওই ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হয়। রবিবার ওই ঘরের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, ওয়ার্ল্ড ভিশন এপিসি ম্যানেজার বরিশাল লিটন মন্ডল, এপি ম্যানেজার উত্তম দাশ, প্রোগ্রাম অফিসার মৃদুল সরকার, প্রজেক্ট অফিসার মোঃ তানজিলুর রহমান, স্পন্সরশীপ গেøারী বারিকদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল আলম নবীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, জহিরুল ইসলাম, আশুতোষ রায়, খোকন দাশ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!