কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি), কানুনগো ও সার্ভেয়ারকে আইনজীবী সমিতির উকিল নোটিশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি), কানুনগো ও সার্ভেয়ারকে আইনজীবী সমিতির উকিল নোটিশ

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি), কানুনগো ও সার্ভেয়ারকে আইনজীবী সমিতির উকিল নোটিশ

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, কানুনগো মো: আলতাফ হোসেন ও সার্ভেয়ার মো: হুমায়ুন কবিরকে উকিল নোটিশ দিয়েছে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি। বৃহস্পতিবার চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: শাহাব উদ্দিন খন্দকার ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট একেএম দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এ উকিল নোটিশ রেজিষ্ট্রি ডাক যোগে প্রেরন করা হয়েছে।

উকিল নোটিশে বলা হয়, ১৯৮৫-৮৬ সনে চৌকি আদালত আইনজীবীদের পক্ষে আবেদনের পর তৎকালীন জেলা প্রশাসক জনাব আজিজুল ইসলাম খেপুপাড়া মৌজার ১নং খাস খতিয়ানের কোর্ট সংলগ্ন ৬১৪ নং দাগ থেকে ১০ কাঠা জায়গা তখনকার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি)কে আইনজীবীদের বন্দোবস্ত দেয়ার জন্য আদেশ দেন। পরবর্তীতে কোর্টের র্প্বূ পাশ দিয়া ট্রেস ম্যাপ ও নকশা তৈরী সহ সেলামী ধার্য হয়। বর্তমানে অনুমোদিত ওই বন্দোবস্ত কেস খুঁজিয়া পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টরা উক্ত বন্দোবস্ত কেস খুঁজে বের করে পুন:রায় চালু না করলে আদালতে ক্ষতিপূরনের মোকদ্দমা দেয়া হবে। অত্র নোটিশ প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে নোটিশ স্বাক্ষরকারীর অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে উকিল নোটিশে।





কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, আমার হাতে এখনও নোটিশ এসে পৌঁছেনি। নোটিশ পেলে নোটিশে কি বলা হয়েছে জানা যাবে।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: শাহাব উদ্দিন খন্দকার উকিল নোটিশ দেয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!