বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
কলাপাড়ায় চাঁদা না পেয়ে ঘেরের মাছ লুট ও জমি দখলের চেষ্টার ঘটনায় মামলা

কলাপাড়ায় চাঁদা না পেয়ে ঘেরের মাছ লুট ও জমি দখলের চেষ্টার ঘটনায় মামলা

আপন নিউজ, অফিসঃ কলাপাড়ায় চাঁদা না পেয়ে ঘেরের মাছ লুট করে জমি দখলের অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে।

উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এঘটনায় মো. মহিউদ্দিন (৫৫) বাদী হয়ে মো. আবু বকর সিকদার (৩৫), মো. নুর ইসলাম সিকদার (৪০), মো. বশার সিকদার (৫০), মো. নান্নু সিকদার (৪০), মো. হারুন সিকদার (৩৫), মো. ফিরোজ ওরফে ফেরদাউস (৩০), মো. রাসেল (২২), মো. মনির (৩৫), মো. মামুন ও মো. স্বপন সহ আরও অজ্ঞাতনামা ১৫/২০ জন আসামী করে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী গ্রামের মৃত আজিজ বেপারীর ছেলে মো. মহিউদ্দিন মামলায় উল্লেখ করেন, কলাপাড়া উপজেলাধীন জে.এল ৯, রজপাড়া মৌজায় এস. এ ২৬ ও ২২ নং খতিয়ানে (০.৬১৫০+০.১১০০)=০.৭২৫০ একর ভূমি আমার পিতা খদিরসূত্রে ভোগবান মালিক দখলকার বিদ্যমান অবধারিত থেকে আজিজ বেপারী লোকান্তরিত হইলে প্রোক্ত ভূমিতে ওয়ারিশ থাকি আমি সহ আমার ভাই ও বোন। আমরা ওয়ারিশ সূত্রে ভোগবান মালিক দখলকার বিদ্যমান থাকিয়া এস.এ এ্যান্ড টি এ্যাক্টের ১৪৩ ধারা সহ ১১৬ ও ১১৭ ধারার বিধান মতে ৯৫২ কে/১৬-১৭ সনের ( পাট-১) নামজারী সহ জমা একত্রিকরণ করে আমাদের নামে ৩৬৭ নং খতিয়ান খুলিয়া খাজনা দাখিলা প্রাপ্তি হয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। উক্ত সম্পত্তি জবর দখলে নেয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত থেকে আমাদের কাজ থেকে মো. আবু বকর সিকদার ও মো. মনির পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসতে থাকে।
তিনি আরও উল্লেখ করেন, গত বুধবার (১ সেপ্টেম্বর) আসামীরা একজোট হয়ে দা, ছেনা, রামদা, লোহার রড়, মাটি কাটার ভেকু মেশিন, বেড় জাল, ঝাকি জাল, বস্তা ইত্যাদি নিয়ে আমার উক্ত সম্পত্তি ভেকু মেশিন দ্বারা ঘেরের পাড় কাটিয়া আকার আকৃতি ও শ্রেনী পরিবর্তন করে আসামীরা ০১৩১৮৭৭২০৭৩,  ০১৭১৩৯৫৮৬৮১ মোবাইল নাম্বার সহ সাইনবোর্ড স্থাপন করে আমার অনুমান পাঁচ লক্ষ  টাকার ক্ষতি করে।





এক পর্যায় মাছের ঘেরের মাছ আসামিরা বেড় জাল দিয়ে বিভিন্ন প্রজাতির অনুমান দুই লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এতে মামলার বাদী মো. মহিউদ্দিন তার ঘেরের মাছ ধরা ও  উক্ত সম্পত্তি ভেকু মেশিন দিয়ে মাটি কাটিতে বাধা দিলে খুন-জখমের হুমকি দেয়। এবং বাদী মো. মহিউদ্দিন তার জমি ভোগ দখল করতে হলে আসামিদের পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তা না হলে ওই সম্পত্তি ভোগ দখল করতে দিবে না বলে হুমকি দেয়।

এ ঘটনায় ১০ জনকে আসামী করে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!