আমতলীতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

আমতলীতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

আমতলী প্রতিনিধিঃ আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মারক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উদ্বোধন করা হয়।

আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মারক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি দুদক উপ-পরিচালক মোঃ মাহবুবুর আলম মোল্লা। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন হিরু হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আঠারোগাছিয়া কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব মোঃ মোকলেসুর রহমান, বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন, দীপ্ত আবাসন লিমিঃ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির মোল্লা, সুপার মাওলানা আলাউদ্দিন আল আজাদ, বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ নাশির উদ্দিন হাওলাদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন গাজী, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মিয়া, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান আকন, ও যুবলীগ নেতা মোঃ সোহেল রানা প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!