কলাপাড়ায় যমুনা লাইন বেপরোয়া; একের পর এক কেড়ে নিচ্ছে তাজা প্রাণ – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা
কলাপাড়ায় যমুনা লাইন বেপরোয়া; একের পর এক কেড়ে নিচ্ছে তাজা প্রাণ

কলাপাড়ায় যমুনা লাইন বেপরোয়া; একের পর এক কেড়ে নিচ্ছে তাজা প্রাণ

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় যমুনা লাইন বেপরোয়া; মাত্র কয়েকদিনে কেড়ে নিল তিনটি তাজা প্রাণ। যমুনা লাইন পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি করা হয়েছে। ১১ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাজারে আসার পথে কুয়াকাটা থেকে ঢাকাগামী যমুনা পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১১-৬৭০৯) বাসটি কলাপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হাসান পারভেজকে চাপা দিয়ে প্রায় ৩০ ফুট টেনেহেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করে। চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। হাসান পারভেজকে হত্যার চারদিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি বাসচালক।

১২ মার্চ নিহত সাংবাদিকের ভাই ইব্রাহিম মিয়া বাদী হয়ে কলাপাড়া থানায় যমুনা লাইন পরিবহনের চালক মনির শেখ, সুপারভাইজার রকি ও সহকারী রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরআগে গত ১ ফেব্রুয়ারি কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের গুটাবাছা নামক স্থানে ঢাকা থেকে আসা যমুনা লাইন বাসটি চাপা দেয় অটোবাইকে। এতে দুই জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। নিহতরা হলেন সেলিম তালুকদার (৪৭) ও মোঃ বয়েজীদ (১৪)। এছাড়া অটোচালক মামুন , যাত্রী মিজান ও আরাফাত গুরুতর আহত হয়েছিল। সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে যমুনা লাইন (ঢাকা মেট্রো ব-১৫-৮৫২১) নামের বাস কুয়াকাটার উদ্দেশে ছেড়ে যায়। পথে ঘুটাবাছা এলাকায় ইজিবাইকটিকে বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই যাত্রী। পরে পুলিশ বাসটি জব্দ করলেও চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, দূর্ঘটনার পরই বাসচালক ও সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। সোমবার রাতে নিহত হাসান পারভেজের স্বরণে কলাপাড়া প্রেসক্লাবের স্বরণ সভায় সাংবাদিক নেতারা ঘাতক বাস যমুনা লাইনের রোড পারমিট বাতিল দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!