আমতলীতে স্বুল কমিটির নির্বাচনে প্রস্তাবকারীর জাল স্বাক্ষরে মনোনয়নপত্র দাখিল | আপন নিউজ

রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক স্থানে দুই যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রির ম’রদে’হ উদ্ধার কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সং’ঘ’র্ষ: ছেলের মৃ’ত্যুর এক সপ্তাহ পর বাবারও মৃ’ত্যু আমতলীতে ১৮ ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ বরগুনা-১ আসনে পোষ্টার ছাড়া নির্বাচন পাঁচবার সাংসদ হয়েও বরগুনার উন্নয়ন হয়নি”- আমতলীতে নজরুল ইসলাম মোল্লা কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন
আমতলীতে স্বুল কমিটির নির্বাচনে প্রস্তাবকারীর জাল স্বাক্ষরে মনোনয়নপত্র দাখিল

আমতলীতে স্বুল কমিটির নির্বাচনে প্রস্তাবকারীর জাল স্বাক্ষরে মনোনয়নপত্র দাখিল

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মোসাঃ মাজেদা বেগম প্রস্তাবকারী মোঃ কালাম সিপাইর স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেন প্রতিদ্বন্ধি প্রার্থী মোসাঃ শিমুল আফরোজ। প্রিজাইটিং অফিসার সৈয়দ ফারুক হোসেন ওই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে অবৈধ ঘোষনা করেছেন। সোমবার এ অবৈধ মনোনয়নপত্র বৈধ করতে মাজেদা বেগম এবং শিমুল আফরোজ অবৈধ মনোনয়নপত্র বৈধ না করতে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে গত ৩ মার্চ প্রিজাইডিং অফিসার সৈয়দ ফারুক হোসেন তফসিল ঘোষনা করেন। ওই স্কুল নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে মোসাঃ শিমুল আফরোজ ও মাজেদা বেগম গত ১৪ মার্চ মনোনয়নপত্র দাখিল করেন। প্রিজাইডিং অফিসার সৈয়দ ফারুক হোসেন গত ১৫ মার্চ ওই মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। যাচাই বাছাই কালে অভিযোগ উঠে মাজেদা বেগম তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী মোঃ কামাল সিপাই স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই প্রস্তাবকারীর স্বাক্ষর প্রিজাইডিং অফিসার যাচাই বাছাই করেন। তিনি প্রস্তাবকারীর স্বাক্ষর জালের সত্যতা পান। পরে মাজেদা বেগমের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেন। সোমবার এ অবৈধ মনোনয়নপত্র বৈধ করতে মাজেদা বেগম এবং শিমুল আফরোজ অবৈধ মনোনয়নপত্র বৈধ না করতে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রতিদ্বন্ধি প্রার্থী মোসাঃ শিমুল আফরোজ বলেন, প্রস্তাবকারীর জাল স্বাক্ষরের অভিযোগে প্রিজাইডিং অফিসার মাজেদা বেগমের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেছেন। ওই অবৈধ মনোনয়নপত্র বৈধ করতে মাজেদা বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছেন।

মনোনয়নপত্র অবৈধ হওয়া মাজেদা বেগম প্রস্তাবকারীর স্বাক্ষর জালের কথা অস্বীকার করে বলেন, মনোনয়নপত্র বৈধতা ফিরে পেতে আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আপিল করেছি।

প্রিাজাইডিং অফিসার উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন বলেন, মনোনয়নপত্রে মাজেদা বেগম প্রস্তাবকারী কালাম সিপাইয়ের স্বাক্ষর জাল করেছেন বলে অভিযোগ ওঠে। প্রস্তাবকারীর স্বাক্ষর জালের সত্যতা প্রমানিত হওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!