আমতলীতে পরিবার পরিকল্পনা অফিসের চুরি হওয়া মালামাল উদ্ধার; চোর গ্রেপ্তার | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
আমতলীতে পরিবার পরিকল্পনা অফিসের চুরি হওয়া মালামাল উদ্ধার; চোর গ্রেপ্তার

আমতলীতে পরিবার পরিকল্পনা অফিসের চুরি হওয়া মালামাল উদ্ধার; চোর গ্রেপ্তার

আমতলী প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি হওয়া মালামাল এবং চুরির মুল হোতা সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে পরিবার পরিকল্পনা অফিসের একটি কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানাগেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। চোর চক্র অফিসের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা অফিসের তিনটি কম্পিউটার একটি ল‌্যাপটপ একটি গ‌্যাস সিলিন্ডার ও আলমিরাতে থাকা এক লক্ষ উনিশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার পরিবার পরিকল্পনা সহকারী জিথি বাদী হয়ে সাগর ও মুছার নামে আমতলী থানায় মামলা করেন। পুলিশ ওইদিন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করে।

পরে তার কক্ষ থেকে পাঁচটি মনিটর, চারটি সিপিইউ, একটি ট্যাব, একটি সিলিন্ডার ও তেইশ হাজার নয়’শ পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। শনিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্টেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!