আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা

আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগীতার উদ্বোধন করেছেন ইউএনও মনিরা পারভীন। এ প্রতিযোগতায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে।
প্রাথমিক পর্যায় আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায় আমতলী মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায় আমতলী সরকারী কলেজ প্রথম স্থান অধিকার করে। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মনিরুজ্জামান, ফাতিমা বেগম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন ও নাজির মোঃ মজিবর রহমান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!