মহিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শাওন একাদশ চ্যাম্পিয়ন | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
মহিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শাওন একাদশ চ্যাম্পিয়ন

মহিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শাওন একাদশ চ্যাম্পিয়ন

রিপোর্ট-মাইনুদ্দিন আল আতিকঃ

মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তরুণ প্রজন্মের উদ্যোগে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নূরপুর খেয়াঘাট ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা শাওন একাদশ বনাম আল-আমিন একাদশ’র মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সমাজসেবক ও প্রবাসী মোঃ শাহ আলমের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান হাওলাদার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় আল-আমিন একাদশকে ২-০ গোলে পরাজিত করে শাওন একাদশ চ্যাম্পিয়ন অর্জন করে।

খেলায় মাঠ পরিচালনা করেন আলী আকবর ও রেজাউল করিম শিমুল এবং ধারাভাষ্য পরিচালনা করেন মোঃ জিয়া মোড়ল।

খেলা শেষে চ্যাম্পিয়ন অর্জনকারী শাওন একাদশ’র টিম ম্যানেজার মোঃ শাওন মুন্সির হাতে একটি কাপ তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও পরাজিত দল ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেয়া হয়।

নূরপুর খেয়াঘাট মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ফুটবলপ্রেমীরা খেলাটি উপভোগ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!