আমতলীতে পৈত্রিক ভিটে মাটি ও জমি উদ্ধারের দাবীতে আমরণ অনশন | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
আমতলীতে পৈত্রিক ভিটে মাটি ও জমি উদ্ধারের দাবীতে আমরণ অনশন

আমতলীতে পৈত্রিক ভিটে মাটি ও জমি উদ্ধারের দাবীতে আমরণ অনশন

আমতলী প্রতিনিধি।। আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মোঃ আব্দুল মালেক বিশ্বাস ও তার পরিবার পৈত্রিক ভিটে ও জমি উদ্ধারের দাবীতে আমরণ অনশনে বসেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে আমতলী প্রেসক্লাবের সামনে এ আমরণ অনশনে বসেন। তার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা ভুয়া দলিল তৈরি করে প্রধানমন্ত্রীর নামে কলেজ প্রতিষ্ঠা করে তার পৈত্রিক ভিটে মাটি দখল করে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই পৈত্রিক ভিটে ও জমি ফিরে পেতে সহযোগীতা কামনা করেছেন ওই পরিবার। উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমানের আশ্বাসে দের ঘন্টা পরে দুপুর সাড়ে ১২ টার দিকে অনশন ভেঙ্গে ফেলা হয়।

জানাগেছে, উপজেলা উত্তর তক্তাবুনিয়া গ্রামের আলী হোসেন বিশ্বাস ২০০২ সালে ৬০ শতাংশ জমি রেখে মারা যান। তার মৃত্যুতে স্ত্রী মাহিনুর বেগম ও তার ছেলে আব্দুল মালেক বিশ্বাস ওই সম্পত্তির মালিক হন। কিন্তু আব্দুল মালেক বিশ্বাস দীর্ঘদিন ধরে চট্রগ্রাম বসবাস করে আসছেন। ওই সুবাধে হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা জাল দলিল করে জোরপূর্বক তার পৈত্রিক ভিটেমাটি ও জমি দখল করে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর নামে কলেজ প্রতিষ্ঠা করেছেন এমন অভিযোগ ভুক্তভোগী মালেক বিশ্বাসের। ওই পৈত্রিক ভিটা ও জমি ফিরে পাওয়ার দাবীতে মঙ্গলবার আমতলী প্রেসক্লাবের সামনে আব্দুল মালেক বিশ্বাস ও তার মা মাহিনুর বেগম, স্ত্রী কল্পনা বেগম ও এক বছরের শিশু কন্যা ফাহিমাকে নিয়ে আমরণ অনশনে বসেছেন। চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার ভুয়া দলিল তৈরি করে দখলকৃত পৈত্রিক ভিটে মাটি ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করেছেন ওই পরিবার। আমরণ অনশনের দের ঘন্টা পরে দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলা হয়।

ভুক্তভোগী মোঃ আব্দুল মালেক বিশ^াস কান্নাজনিত কন্ঠে বলেন, মোর সব জমি ভুয়া দলিল হইর‌্যা লইয়্যা গ্যাসে চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। ওই জমিতে মোর বাপদাদার ভিটে ছিল। হেই জায়গায় মুই ঘর হইর‌্যা থাকতাম। এ্যাহন মোর কিচ্ছু নাই। মুই গুরাগারা লইয়্যা রাস্তায় থাহি। মোর বাহের জমিতে চেয়ারম্যান প্রেধানমন্ত্রীর নামে কলেজ হরছে। মুই প্রেধানমন্ত্রীর কাছে মোর বাদ দাদার ভিটে মাটি ফিরে চাই।

আব্দুল মালেক বিশ্বাসের বৃদ্ধা মা মাহিনুর বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর নামে ৫ কড়া জাগা আলহে হ্যা জাগাও চেয়ারম্যান দহল হইর‌্যা লইয়্যা গ্যাছে। মোর জাগা যদি ফেরত না দেয় মুই এইহানে বইস্যাই মইর‌্যা যামু।

হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা ওই জমি দখল করে কলেজ প্রতিষ্ঠার বিষয়ে এড়িয়ে গিয়ে বলেন বর্তমার চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে আমরণ অনশনে বসিয়েছেন।

ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, এখানে আমার ষড়যন্ত্র করার কিছুই নেই। সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা জমি দখল করে কলেজ প্রতিষ্ঠা করেছেন। তাই ভুক্তভোগীরা জমি উদ্ধারে অনশন করেছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, শুনেছি আমরণ অনশনে বসেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, আমরণ অনশনে বসার কথা শুনেছি। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!