মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
বরগুনা জেলার ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি এ্যাড. মিজানুর রহমান

বরগুনা জেলার ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি এ্যাড. মিজানুর রহমান

আমতলী প্রতিনিধি: বরগুনার জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন আমতলী উপজেলা বন্দা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কটিমির সভাপতি এ্যাড. মিজানুর রহমান সিকদার। মঙ্গলবার বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক তাকে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত ঘোষনা দেন।

জানাগেছে, গত ১৮ সেপ্টেম্বর উপজেলা যাছাই বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমতলী বন্দও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড. মোঃ মিজানুর রহমান সিকদার উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। গত ২১ সেপ্টেম্বর বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ছয় উপজেলার শ্রেষ্ঠ সভাপতিগনের ভাইভা অনুষ্ঠিত হয়। পাঁচ সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটির সিধান্ত মোতাবেক মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক জেলার শ্রেষ্ঠ সভাপতি হিসেবে এ্যাড.মিজানুর রহমান সিকদারের নাম ঘোষনা করেন। এ্যাড. মিজানুর রহমান সিকদার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন দক্ষ আইনজীবি। শিক্ষানুরাগী ব্যাক্তি হিসেবে তার উপজেলায় ব্যাপক সুনাম রয়েছে।

এ্যাড. মিজানুর রহমান সিকদার বলেন, শিক্ষা প্রসারে কাজের স্বীকৃতি সরুপ আমাকে মুল্যায়ন করা হয়েছে বিধায় আমি জেলায় ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি হয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, উপজেলার ৫৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মধ্যে এ্যাড, মিজানুর রহমান সিকদার দক্ষভাবে স্কুল পরিচালনা করায় তাকে যাছাই বাছাই কমিটি উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেছেন। তিনি আরো বলেন, তিনি আবার জেলায়ও শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছে।

বরগুনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর বাজ্জাক বলেন, ছয় উপজেলার শ্রেষ্ঠ সভাপতির মধ্যে আমতলী উপজেলার শ্রেষ্ঠ সভাপতি অ্যাড. মিজানুর রহমান সিকদার জেলায় শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!