আমতলীতে ডিআইজির পুজা মন্ডপ পরিদর্শন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে ডিআইজির পুজা মন্ডপ পরিদর্শন

আমতলীতে ডিআইজির পুজা মন্ডপ পরিদর্শন

আমতলী প্রতিনিধি: বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান আমতলী পৌর শহরের হাসপাতালের সড়কের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতে এ মন্ডপ পরিদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পিদের মনোমুক্তকর পরিবেশনায় তিনি মুগ্ধ হন। পরে ডিআইজি গান পরিবেশ করেন। তার পরিবেশনায় মন্ডপে আসা হাজার হাজার সনাতন ধর্মাবলম্বি ও দর্শকরা তাকে করতালির মাধ্যমে অভিবাধন জানান।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান ও পুজা উদযাপন কমিটির সভাপতি অ্যাড. হরিহর চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসু প্রমুখ।

ডিআইডি এসএম আক্তারুজ্জামান পুজা মন্ডপের আইন শৃংখলা পরিস্থিতির সন্তোষ প্রকাশ করে বলেন, পুলিশ জনগনের বন্ধু। সার্বক্ষনিক পুলিশ জনগনের সেবায় নিয়জিত থাকবে। তিনি আরো বলেন, জনগনের জন্য পুলিশের দ্বাড় উন্মুক্ত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!