কলাপাড়ায় কিশোরীর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
কলাপাড়ায় কিশোরীর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি

কলাপাড়ায় কিশোরীর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ার মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে মোসা. ফাহিমা (১৬) নামের এক কিশোরীর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়। তার পরিবারের দাবী ঘরের খাট থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আবদুর রহিম গাজীর মেয়ে ।
কলাপাড়া হাসপাতালের ডা. সায়মা সুলতানা জানান, ফাহিমাকে হাসপাতালে নিয়ে এসেছে মৃত অবস্থায়। অপমৃত্যুর কোন আলামত পাচ্ছেন না তিনি । তবে মুখমন্ডল ফ্যাকাশে ছিল, ধারনা করা হচ্ছে ষ্ট্রোক কিংবা রক্ত শূন্যতার কারনে এমন ঘটনা ঘটতে পারে।
কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মেদ জানান, খাট দিয়ে পড়ে কিশোরীর মৃত্যুর বিষয়টি অনিশ্চিত । তবে তিনি ষ্টেশনে নেই বলে বিষয়টি তার জানা নেই।
এ ব্যাপারে জানার জন্য একই থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মো. মাহবুুবুর রহমানকে বার বার তার মুঠো ফোনে চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!