তালতলী সরকারী কলেজের উপাধাক্ষকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
তালতলী সরকারী কলেজের উপাধাক্ষকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

তালতলী সরকারী কলেজের উপাধাক্ষকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

আমতলী ও তালতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলী সরকারি কলেজের উপাধাক্ষ আবদুর রহমানকে কুপিয়ে জখমের প্রতিবাদে দ্বিতীয় দিনে মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় তালতলী বাজারে মানববন্ধনে ব্যবসায়ী, জনতাসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ সন্ত্রাসীদের বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গত শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় তালতলী সরকারি কলেজের উপাধাক্ষ ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রহমানের নিজ বাসায় সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় । সন্ত্রাসীরা উপাধাক্ষ ও তার স্ত্রী কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে আবদুর রহমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার বিচার দাবীতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তালতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ খানের সভাপতিত্বে দ্বিতীয় দিনের ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক সিদ্দিকুর রহমান, প্রভাষক আবদুল হালিম, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাজাহান টুকু, বড়বগী ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু, যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান অসিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ও ফয়সাল আহমেদ প্রমুখ।
সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (আমতলী-তালতলী সার্কেল) বলেন, এ ঘটনার সাথে জড়িত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন জোড় চেষ্টা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!