কলাপাড়ায় বিআরডিবি‘র সমবায়ী সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
কলাপাড়ায় বিআরডিবি‘র সমবায়ী সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

কলাপাড়ায় বিআরডিবি‘র সমবায়ী সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী পল্লী উন্নয়ন অধিদপ্তরের সমবায়ী সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বুধবার সকাল ১০টায় কলাপাড়া পল্লী উন্নয়ন ভবন মিলনায়তন কক্ষে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিধি উপজেলা নির্বাহী অফিসার মো. মুনবিুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী বিআরডিবি‘র উপ-পরিচালক মাহমুদুল হাসান শিবলী, কলাপাড়া বিআরডিবি‘র সাবেক সহ-সভাপতি মো. আখতাউর রহমান হারুন, পদাবিক প্রকল্পের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মামুনুর রশিদ, বিআরডিবি‘র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও ইরেসপো প্রকল্পের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইদ্রিস প্রমূখ।
সমবায়ী সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনে বিআরডিবি‘র ঐতিহাসিক পটভূমি, ভিশন, মিশন, কার্যক্রম, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে করনীয়, সমবায় সমিতি ও দল, পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সমিতির ভূমিকা, দলের নেতৃত্ব ও সম্পদের অপচয়রোধ বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!