বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
আমতলীতে জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন পরীক্ষার্থী

আমতলীতে জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন পরীক্ষার্থী

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৬৫ জন পরীক্ষার্থী। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করেছে।

জানাগেছে, আমতলী উপজেলায় ছয়টি কলেজ থেকে এ বছর এক হাজার তিন’শ ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। বুধবার এ পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়। এতে আমতলী সরকারী কলেজ থেকে ১৫২ জন, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে ৭ জন, ইউনুস আলী খাঁন ডিগ্রী কলেজ থেকে ২ জন, চন্দ্র কারিগড়ি কলেজ থেকে ২ জন, টিয়াখালী কলেজ থেকে ১ জন, উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ থেকে ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। উপজেলার ৬ টি কলেজ থেকে মোট ১৬৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসাঃ ফেরদৌসি আক্তার বলেন, ১৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৮%।

আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মান্নান বলেন, ৭০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫২ জন জিপিএ- ৫ পেয়েছে। পাশের হার ৯৪.৪৪%।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!