গলাচিপায় কৃষি খামার পরিদর্শণে ব্রুনাই হাই কমিশনার | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
গলাচিপায় কৃষি খামার পরিদর্শণে ব্রুনাই হাই কমিশনার

গলাচিপায় কৃষি খামার পরিদর্শণে ব্রুনাই হাই কমিশনার

সঞ্জিব দাস,গলাচিপাঃ বাংলাদেশের ব্রুনাই হাই কমিশনার হাজী মোহাম্মদ হারিজ বিন ওসমান পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে একটি উন্নত জাতের তরমুজ খামার পরিদর্শণ করেন। কলাগাছিয়ার কৃতী সন্তান ও মরহুম সেকান্দার আলী চৌধুরীর বড়পুত্র এস এম শওকত আলী চৌধুরী জিয়ার শেহজাদ এগ্রো কৃষি ফার্ম ও চৌধুরী বাড়ির একটি পুরানো মসজিদ পরিদর্শণ করেন। শুক্রবার বেলা ১২ টায় পটুয়াখালী থেকে গাড়িযোগে সরকারি প্রটোকলে প্রশাসন ও পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল পরিদর্শনে যান। দুপুরে জুমার নামাজ আদায় করে মাঠ পরিদর্শণ করেন।

তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, পটুয়াখালীর পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, পটুয়াখালী জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুল আলম, জেলা সিআইডি (ওসি) মোঃ দেলোয়ার হোসেন, গলাচিপা থানার অফিসার্স ওসি ইনচার্জ শোনিত কুমার গায়েন, এ কে এম সায়েদাদ হোসাইন, এসিস্ট্যান্ট এডিটর, ডিপ্লোম্যাট, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন ও ব্রুনাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ কামরুল চৌধুরী প্রমূখ।

ব্রুনাই হাই কমিশনারকে গলাচিপা উপজেলা প্রশাসন ও কলাগাছিয়া শেহজাদ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী এসএম শওকত আলী চৌধুরী জিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!