বামনা উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা বুধবার | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
বামনা উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা বুধবার

বামনা উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা বুধবার

আমতলী প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলাকে বুধবার ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০মার্চ) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আগামী বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বামনা উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ের ৯২ টি ঘর উদ্বোধন করবেন। এর আগে এ উপজেলায় আরো ২৫৯টি ঘর ভূমিহীন ও গৃহীতির মধ্যে বরাদ্দ দিয়েছেন।

তিনি আরো বলেন, ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরগুনা জেলায় ৫৫১ টি জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। এর আগে জেলায় ১৮৬২ টি ঘর উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে জেলায় বরাদ্দকৃত ৩২৪৪ ঘরের মধ্যে ২৪১৩ টি ঘর গৃহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। বাকি ৮৩১ টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান আরো বলেন, উপকারভোগীরা দুই শতাংশ জমির দলিল সহ একটি অর্ধ পাকা দুই কক্ষের ঘর পাচ্ছেন। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে একই সাথে এতে রয়েছে গোসলখানা, টয়লেট ও রান্নাঘর।

গৃহসহ জমি স্বামী-স্ত্রী উভয়ের নামে যৌথভাবে দলিল করে দেওয়া হয়েছে। প্রকল্প এলাকায় প্রচুর পরিমাণে গাছ লাগানো, হাঁস-মুরগি লালন পালন, সবজি চাষ করা হয়। সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ফলে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকবেন সুবিধাভোগীরা। শিশু- কিশোরদের শরীর গঠন ও বিনোদনের জন্য প্রকল্প এলাকায় রয়েছে খেলার মাঠ। একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক গ্রামের সকল নাগরিক সুবিধাই বিদ্যমান আশ্রয়ণ প্রকল্পে। সংবাদ সম্মেলনে বরগুনার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!